ফ্লার্টার (Flutter) অ্যাপ ডেভেলপমেন্টে ফায়ারবেস (Firebase) হলো ব্যাকএন্ডের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী সমাধান। অথেন্টিকেশন, ডাটাবেস কিংবা স্টোরেজ—সবকিছুর জন্যই ফায়ারবেস একটি কমপ্লিট প্যাকেজ।
আজকের এই ব্লগে আমরা দেখবো, কীভাবে FlutterFire CLI ব্যবহার করে খুব সহজেই আপনার ফ্লার্টার অ্যাপে ফায়ারবেস যুক্ত করবেন। ম্যানুয়ালি ফাইল ডাউনলোড করার ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটি কমান্ডের মাধ্যমে এই কাজটি করা সম্ভব।
চলুন শুরু করা যাক!
প্রথমে আমাদের ফায়ারবেসের ওয়েবসাইটে গিয়ে একটি প্রজেক্ট খুলতে হবে।
১. ব্রাউজারে Firebase Console ওপেন করুন।
২. “Add project” বাটনে ক্লিক করুন।
৩. আপনার প্রজেক্টের একটি সুন্দর নাম দিন।
৪. Google Analytics অপশনটি চাইলে Enable বা Disable করতে পারেন (শেখার জন্য Disable রাখলেও সমস্যা নেই)।
৫. “Create Project” এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। ব্যাস! আপনার প্রজেক্ট রেডি।
আধুনিক পদ্ধতিতে ফায়ারবেস সেটআপ করার জন্য আমাদের পিসিতে কিছু টুলস ইনস্টল করতে হবে। আপনার টার্মিনাল বা কমান্ড প্রম্পট (CMD) ওপেন করুন।
১. FlutterFire CLI ইনস্টল করুন: এটি ফ্লার্টার এবং ফায়ারবেসের মধ্যে সংযোগ স্থাপনের মূল টুল।
dart pub global activate flutterfire_cli
ইনস্টল ঠিকঠাক হলো কিনা চেক করতে রান করুন:
flutterfire --version
২. Firebase CLI ইনস্টল করুন: FlutterFire কাজ করার জন্য মূল Firebase CLI প্রয়োজন। এটি ইনস্টল করতে (Node.js ইনস্টল থাকতে হবে):
npm install -g firebase-tools
৩. ফায়ারবেসে লগইন করুন: টুলস ইনস্টল শেষে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে:
firebase login
এখন আমরা আসল ম্যাজিক দেখবো! ম্যানুয়ালি google-services.json বা GoogleService-Info.plist ফাইল নামানোর কোনো দরকার নেই।
আপনার ফ্লার্টার প্রজেক্টের ডিরেক্টরিতে (Project Folder) টার্মিনাল ওপেন করুন এবং নিচের কমান্ডটি দিন:
flutterfire configure
এই কমান্ডটি রান করার পর:
Enter বা Spacebar চেপে সিলেক্ট করুন।মজার বিষয়: এটি অটোমেটিক্যালি
android,ios, এবংwebফোল্ডারে প্রয়োজনীয় কনফিগারেশন ফাইল তৈরি করে দেবে এবংlib/firebase_options.dartনামে একটি ফাইল জেনারেট করবে।
কনফিগারেশন শেষ হলে, এখন কোডিংয়ের পালা। অ্যাপে ফায়ারবেস ব্যবহারের জন্য pubspec.yaml ফাইলে কিছু প্যাকেজ অ্যাড করতে হবে।
টার্মিনাল থেকে নিচের কমান্ডগুলো রান করুন:
আবশ্যিক (Core):
flutter pub add firebase_core
প্রয়োজন অনুযায়ী অন্যান্য ফিচার (Optional):
flutter pub add firebase_auth # ইউজার লগইন/সাইনআপের জন্য
flutter pub add cloud_firestore # ডাটাবেসের জন্য
flutter pub add firebase_storage # ছবি বা ফাইল আপলোডের জন্য
সবশেষে, অ্যাপটি চালু হওয়ার সময় ফায়ারবেস যাতে কানেক্ট হয়, সেজন্য main.dart ফাইলে ছোট একটি পরিবর্তন আনতে হবে।
আপনার lib/main.dart ফাইলটি ওপেন করুন এবং main() ফাংশনটি নিচের মতো আপডেট করুন:
import 'package:flutter/material.dart';
import 'package:firebase_core/firebase_core.dart'; // প্যাকেজ ইম্পোর্ট
import 'firebase_options.dart'; // অটো-জেনারেটেড ফাইল ইম্পোর্ট
void main() async {
// ফ্লার্টার ইঞ্জিন লোড নিশ্চিত করা
WidgetsFlutterBinding.ensureInitialized();
// ফায়ারবেস ইনিশিয়াল করা
await Firebase.initializeApp(
options: DefaultFirebaseOptions.currentPlatform,
);
runApp(MyApp());
}
class MyApp extends StatelessWidget {
// ... আপনার অ্যাপের বাকি কোড
}
এখন আপনার ফ্লার্টার অ্যাপটি ফায়ারবেসের সাথে পুরোপুরি কানেক্টেড। এখন আপনি চাইলে খুব সহজেই ইউজার অথেন্টিকেশন বা ডাটাবেসের কাজ শুরু করতে পারেন।
টিপস: যখনি নতুন কোনো প্ল্যাটফর্ম (যেমন Web বা iOS) অ্যাড করবেন বা ফায়ারবেসে নতুন কোনো ফিচার অ্যাড করবেন, তখন পুনরায় flutterfire configure কমান্ডটি রান করে firebase_options.dart ফাইলটি আপডেট করে নেবেন।
হ্যাপি কোডিং!